“মাদকমুক্ত দেশ গড়ি মাদককে না বলি” শ্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী সচেতনতামূলক সভা ও ক্যাম্পেইন।
পূর্ব বাতাবাড়ীয়া ফাউন্ডেশনের উদ্যোগে ‘মাদকমুক্ত দেশ গড়ি মাদককে না বলি’ শ্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী সচেতনতামূলক সভা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গত ০৮ জুন, ২০২৫ রোজ- রবিবার পূর্ব বাতাবাড়ীয়া ফাউন্ডেশন কতৃক আয়োজিত পথসভায় ফাউন্ডেশনের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি,সাধারন সম্পাদক, অর্থ সম্পাদক, ফাউন্ডেশনের উপদেষ্টা ও সদস্যরা সামনের কাতারে উপস্থিত থেকে বক্তব্য দেন।
উপদেষ্টা জনাব মিজানুর রহমান খান বলেন, ‘শিক্ষায়নের মধ্য দিয়ে দেশ যেমন এগিয়ে যাচ্ছে ঠিক তেমনিভাবে মাদকের সমস্যাও গ্রামগঞ্জে প্রকট থেকে প্রকটতর হচ্ছে। মাদক কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানে শুধু নয় বরং সামাজিক সমস্যা। এই সমস্যাকে আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে প্রতিহত করতে হবে, মাদককে না বলতে হবে। ফাউন্ডেশনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সোহাগ তার বক্তব্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে সকলকে সচেতন থাকার আহবান জানিয়ে মাদক বিরোধী সচেতনতামূলক পথসভার মতো আরও অনেক কর্মসূচি ভবিষ্যতে আয়োজন করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা শিক্ষানুরাগে গ্রামের শিক্ষার্থীদের পড়ালেখার জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিভাবকদেরকে তাদের সন্তানদের ভালো ভাবে গাইড করার জন্য বলা হয় এবং সমাজে,গরিব -অসহায় ও অসচ্ছল শিক্ষার্থীদের ফাউন্ডেশন কতৃক সাহায্য সহযোগিতা ও কোচিং করানোর মতো বড় বড় উদ্যোগ নেওয়ার আশ্বাস ব্যক্ত করেন।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত সমূহ :
১। গ্রামে সকল ধরনের মাদক বিক্রি, বহন ও সেবন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা।
২। মাদক সেবীদের কাউন্সেলিং এর মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে আনা ও প্রয়োজনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।
৩। গ্রামের সকল চায়ের দোকানে জুয়া খেলা নিষিদ্ধ করা।
৪। মাগরিবের নামাজের পর কোন শিক্ষার্থী দোকানপাটে আড্ডা দিতে পারবে না। এ বিষয়ে দোকানদারদের সহযোগিতা একান্তভাবে কাম্য।
অতীতে পূর্ব বাতাবাড়িয়া ফাউন্ডেশন অনেক সমাজসেবামূলক কাজ করে করেছে এবং ভবিষ্যতেও আরো উন্নয়নমুলক কাজ করে যাবে। সবাইকে পূর্ব বাতাবাড়িয়া ফাউন্ডেশনের পাশে থাকার জন্য অনুরোধ করা হয়। সভা শেষে মাদকবিরোধী মিছিলসহ পুরো গ্রাম প্রদক্ষিন করা হয়।
উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন জনাব জহিরুল ইসলাম ফারুক, মিজানুর রহমান খান, আবু তাহের ভূঁইয়া, মহিন উদ্দিন, ইকবাল হোসেন বাচ্চু, মাসুম আহমেদ, হুসাইন আহম্মদ মিলন, ওসমান গনি রাসেল, জামাল হোসেন, দাউদুল হক ও মানিক খান সহ উপদেষ্টা মন্ডলীর অন্যান্য সদস্যবৃন্দ। উক্ত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সঞ্চালনা করেন আবু বকর সিদ্দিক (সাধারণ সম্পাদক), আরো উপস্থিত ছিলেন ঈমাম উদ্দিন মানিক (সিনিয়র সহ-সভাপতি), হাবিবুর রহমান সুজন (সাংগঠনিক সম্পাদক), ওমর ফারুক বাবু (অর্থ সম্পাদক), ইসমাইল হোসেন বাদল (প্রচার সম্পাদক) আরিফুর রহমান হাসিব (সহ-অর্থ সম্পাদক), পারভেজ হোসেন সবুজ (দপ্তর সম্পাদক), শফিকুল ইসলাম সবুজ (নির্বাহী সদস্য) সহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
