Skip to content

পুরানো সেই দিনের কথা কি আর ভোলা যায়?

শহরের ব্যস্ততা আর যান্ত্রিকতা ছেড়ে আমরা আবার ফিরছি শিকড়ের টানে। গ্রামের ধুলোমাখা পথ, শৈশবের সেই হাসাহাসি আর একসাথে মেতে ওঠার আনন্দ নিয়ে আয়োজন করা হচ্ছে ‘২য় ঈদ পুনর্মিলনী ও কৃতি সংবর্ধনা- ২০২৬!

​স্মৃতি রোমন্থন, আড্ডা আর দেশি সব গ্রামীণ খেলাধুলায় মেতে উঠতে আপনারা সবাই আমন্ত্রিত। হাড়ি ভাঙা থেকে শুরু করে মোরগ লড়াই—সবই থাকবে আমাদের এই আয়োজনে। চলুন, আরও একবার শৈশবে ফিরে যাই! 🏃‍♂️

সাথে থাকছে গ্রামের কৃতি সন্তানদের উৎসাহিত করার জন্য কৃতি সংবর্ধনা।
বিনোদনে ভরপুর এই দিনটি কাটাতে পূর্ব বাতাবাড়ীয়া ফাউন্ডেশন এর সাথেই থাকুন।

সময়: ২২ মার্চ, ২০২৬ রোজ রবিবার (ঈদের পর দিন) সকাল ৯:০০ ঘটিকা হতে দুপুর ১২:৩০ ঘটিকা।
স্থান: পূর্ব বাতাবাড়ীয়া ফাউন্ডেশন কার্যালয় সংলগ্ন মাঠ।

আমন্ত্রণে,
মোঃ রফিকুল ইসলাম
সভাপতি
পূর্ব বাতাবাড়ীয়া ফাউন্ডেশন

Leave a Reply