Skip to content

আনন্দ আর শেকড়ের টানে একটি স্মরণীয় দিন!

কুমিল্লার মনোহরগঞ্জে পূর্ব বাতাবাড়ীয়া ফাউন্ডেশনের “ঈদ পুনর্মিলনী ও কৃতি সংবর্ধনা-২০২৬” অনুষ্ঠিত।

​আলহামদুলিল্লাহ, অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো পূর্ব বাতাবাড়ীয়া ফাউন্ডেশন -এর উদ্যোগে আয়োজিত “ঈদ পুনর্মিলনী ও কৃতি সংবর্ধনা-২০২৬”। আজ রোববার (২২ মার্চ) ফাউন্ডেশন সংলগ্ন মাঠে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়।

ঈদ পরবর্তী এই মিলনমেলায় আমাদের প্রাণের টানে সবাই এক হয়েছিলাম এক অনন্য ভাতৃত্বের বন্ধনে।


​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব যুবদল নেতা জনাব সালেহ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা জনাব আব্দুর রহিম। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মন্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম সোহাগ এবং অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা ও তদারকি করেন সাধারণ সম্পাদক জনাব আবু বকর সিদ্দিক ও উপদেষ্টা জনাব ওসমান গনি রাসেল।

বক্তারা তাদের বক্তব্যে সামাজিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা এবং মেধার মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।

​আজকের আয়োজনের মূল আকর্ষণসমূহ:
🎓 কৃতি সংবর্ধনা: মেধার মূল্যায়নই আমাদের লক্ষ্য। অনুষ্ঠানে এলাকার এসএসসি, এইচএসসি ও অন্যান্য পর্যায়ে মেধার স্বাক্ষর রাখা ২২ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দিতে পেরে আমরা গর্বিত।

⚽ ক্রীড়া প্রতিযোগিতা: ছোট-বড় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোট ৮ টি ইভেন্টের আনন্দদায়ক খেলাধুলা ও পুরস্কার প্রদান ।

🎟️ র‍্যাফেল ড্র: অনুষ্ঠানের শেষ প্রান্তে আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠানটি পুরো আয়োজনে বাড়তি আমেজ যোগ করে।

​পূর্ব বাতাবাড়ীয়া ফাউন্ডেশন সবসময় এলাকার শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই সফল আয়োজনের পেছনে যারা অর্থ, শ্রম ও মেধা দিয়ে সহযোগিতা করেছেন, সবার প্রতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।

Leave a Reply