শহরের ব্যস্ততা আর যান্ত্রিকতা ছেড়ে আমরা আবার ফিরছি শিকড়ের টানে। গ্রামের ধুলোমাখা পথ, শৈশবের সেই হাসাহাসি আর একসাথে মেতে ওঠার আনন্দ নিয়ে আয়োজন করা হচ্ছে ‘২য় ঈদ পুনর্মিলনী ও কৃতি সংবর্ধনা- ২০২৬!
স্মৃতি রোমন্থন, আড্ডা আর দেশি সব গ্রামীণ খেলাধুলায় মেতে উঠতে আপনারা সবাই আমন্ত্রিত। হাড়ি ভাঙা থেকে শুরু করে মোরগ লড়াই—সবই থাকবে আমাদের এই আয়োজনে। চলুন, আরও একবার শৈশবে ফিরে যাই! 🏃♂️
সাথে থাকছে গ্রামের কৃতি সন্তানদের উৎসাহিত করার জন্য কৃতি সংবর্ধনা।
বিনোদনে ভরপুর এই দিনটি কাটাতে পূর্ব বাতাবাড়ীয়া ফাউন্ডেশন এর সাথেই থাকুন।
সময়: ২২ মার্চ, ২০২৬ রোজ রবিবার (ঈদের পর দিন) সকাল ৯:০০ ঘটিকা হতে দুপুর ১২:৩০ ঘটিকা।
স্থান: পূর্ব বাতাবাড়ীয়া ফাউন্ডেশন কার্যালয় সংলগ্ন মাঠ।
আমন্ত্রণে,
মোঃ রফিকুল ইসলাম
সভাপতি
পূর্ব বাতাবাড়ীয়া ফাউন্ডেশন
